জাভা প্রোগ্রামিং সিনট্যাক্স (Structure) কি এবং লেখার নিয়মাবলি।
টিউন-০৯ঃ এ পর্বে আমরা জাভা প্রোগ্রামিং লেখার বেসিক সিনট্যাক্স সম্পর্কে জানবো। তার আগে আমাদের বুঝতে হবে সিনট্যাক্স বলতে আসলে কি বুঝায়......
কেন’ই বা এই সিনট্যাক্স জানা প্রয়োজন......
সিনট্যাক্স বলতে বুঝায় লেখার নিয়ম। প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখার জন্য আলেদা আলেদা নিয়ম হয়ে থাকে। প্রোগ্রাম যত ছোট অথবা যত বড়’ই হউক না কেন সেটা একটা নিয়ম অনুসরন করে’ই লিখতে হয় । আর প্রোগ্রামিং এর সেই আলেদা একক নিয়ম টাই হল প্রোগ্রামিং এর বেইজ সিনট্যাক্স।
এবার আসা যাক, প্রোগ্রামিং এ সিনট্যাক্স জানা কতটুকু গুরুত্বপূর্ণ সে প্রসঙ্গে......
ধরে নিলাম, আপনি ইংরেজী Tense জানেন তাহলে tense এর structure সম্পর্কে ধারণা আছে নিশ্চয়ই, মনে করুন আপনি একটি কান্ট্রিতে(Programming language) গেছেন যেখানে কেউ বাংলা কথা বুঝে না আর সেখানে আপনি আপনার ঐ কান্ট্রির বন্ধু’র(Computer) সাথে ঘুরতে বার হইছেন, কিছু খন ঘুরাফিরা করার পর আপনার পানির পিপাষ্ণা পেল এমতাবস্থায় আপনাকে আপনার পানি খাবার কথা ইংরেজী’(Java)তে বন্ধু কে জানাতে হবে আর তখন যদি situation অনুযারী বাক্যে আপনি ইংরেজী Tense এর সঠিক structure(সিনট্যাক্স) অনুসারন না করে বলেন বন্ধু “I have eaten water; আমি পানি খেয়েছি”(past tense) অথবা বলেন “I eat water; আমি পানি খাই”(present tense) তখন আপনার বন্ধু আপনাকে পাগল ছাড়া অন্য কিছু ভাববে কি? কিন্তু আপনি যদি sitution অনুসারে tense এর সঠিক structure অনুসারন করে বলেন বন্ধু “I will drink water; আমি পানি খাবো”(future tense) তাহলে নিশ্চয়ই আপনার বন্ধুটি আপনার জন্য পানির ব্যবস্থা করবে। ঠিক তেমনি আপনি যদি একটি প্রোগ্রামিং এর বেসিক সিনট্যাক্স ভালো ভাবে জানেন তাহলে প্রোগ্রাম লেখা আপনার জন্য সহজ হয়ে যাবে। অন্যথায় আপনার প্রোগ্রামে সিনট্যাক্স ইরর দেখাবে। প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর লজিক একেই শুধু প্রোগ্রাম লেখার সিনট্যাক্স টা ভিন্ন তাই আপনি যদি যেকোন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভালোভাবে শিখেন তাহলে অন্য ল্যাঙ্গুয়েজের শুধু লেখার সিনট্যাক্স টা জানলেই আপনি সহজেই সে ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম লিখতে পারবেন।
সুতরাং আমরা বলতে পারি প্রোগ্রামিং জানা মানেই কোড মুখস্ত করা নয়। যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর সিনট্যাক্স, কাঠামো এবং এর ভালো মন্দের সাথে যথেষ্ট পরিচিত, তারা নিশ্চিতভাবে বলতে পারে যে সমস্যাটি কীভাবে সমাধান করার জন্য উপযুক্ত। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিভাবে লিখতে হয়, একটি প্রোগ্রাম কিভাবে কাজ করে ইত্যাদি।
চলুন এবার মূল আলোচনায় অর্থ্যাৎ জাভা প্রোগ্রামের সিনট্যাক্স প্রসঙ্গে চলে আসি...............
আমরা জানি যে জাভা একটি পূর্ণাঙ্গ অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রাম ভাষা। সুতরাং এর সবকিছুই অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং তথা ক্লাস, অবজেক্ট, মেথড ইত্যাদি আকারে লিখতে হয়। তাই সান মাইক্রো সিস্টেম জাভা ডেভেলপারদের জন্য অত্যন্ত মানসন্মত একটি সিনট্যাক্স প্রোভাইড করেছেন......।।

বিস্তারিত পড়তে ৯.১ টিউন টি অনুসরণ করুন.........
/image%2F2599357%2F20171129%2Fob_ea748f_s3.jpg)