জাভা সিনট্যাক্স (Java Structure)এর সংক্ষিপ্ত বিবারণ
টিউন- ০৯.১ঃ বেসিক সিনট্যাক্স সম্পর্কে টিউন নাম্বার ৯ এর বিস্তারিত ............(ভালো ভাবে বুঝতে হলে টিউন নাম্বার ৯ আগে পড়ে আসুন)

ডকুমেন্টেশনঃ জাভার ডকুমেন্টেশন সেকশনে সাধারণত প্রোগ্রাম ও প্রোগ্রামারের নাম, প্রোগ্রাম লেখার তারিখ অথবা প্রোগ্রামের লেখার উদ্দেশ্য ইত্যাদি কমেন্ট বা মন্তব্য আকারে লেখা থাকে। এটা আপনি আপনার প্রোগ্রামের যেকোনো অংশে লিখতে পারবেন । তাই আমি ব্যক্তিগত ভাবে সাজেস্ট করবো আপনি যখন প্রোগ্রামে ক্লাস , মেথড এবং বিশেষ কোন লাইন লিখবেন তখন লেখার উদ্দেশ্য টা কমেন্ট বা মন্তব্য আকারে পাশে বা লাইনের উপরে লিখে রাখবেন এতে করে আপনার প্রোগ্রাম রিডেবল হবে। প্রোগ্রামে এটা লেখা টা কোন আবশ্যক বিষয় নয়, তবে প্রোগ্রাম সম্পর্কে শুরুতে মোটামুটি ধারণার জন্য বেশ উপকারী। প্রোগ্রাম নির্বাহের সময় কম্পাইলার এবং ইন্টাপ্রেটার কমেন্ট স্টেটমেন্টগুলো বাদ দেয়।
জাভা’তে তিন রকমের কমেন্ট স্টেটমেন্ট লিখা যায়......
১) সিঙ্গেল লাইন কমেন্ট স্টেটমেন্টঃ এটা ন্যূনতম দুইটি স্লাশ(//) দিয়ে শুরু হয়ে ঐ লাইনের শেষ পর্যন্ত বলবৎ থাকে।
২) মাল্টি-লাইন কমেন্ট স্টেটমেন্টঃ এটা মূলত /* দিয়ে শুরু হয় এবং পরবর্তী */ না পাওয়া পর্যন্ত মধ্যবর্তী লাইন বা লাইনসমূহ কমেন্ট হিসেবে গণ্য হয়।
৩) ডকুমেন্টারী কমেন্ট স্টেটমেন্টঃ এ ধরনের কমেন্ট /** দিয়ে শুরু হয় এবং */ দিয়ে শেষ হয়। এটা মূলত স্বয়ংক্রিয়ভাবে ডকুমেন্টেশন তৈরির জন্য ব্যবহৃত হয়।
প্যাকেজ স্টেটমেন্টঃ জাভা প্রোগ্রামের ডকুমেন্টশন স্টেটমেন্টের পরবর্তী প্রথম স্টেটমেন্ট হল প্যাকেজ। আর প্যাকেজ হল কতোগুলি ক্লাস ও ইন্টাফেসের সমষ্টি। অর্থ্যাৎ প্যাকেজ হল অনেক গুলো ক্লাসের কন্টেইনার।
আমরা কম্পিউটারে যেমনি ভাবে হাজার হাজার ফাইল বিভিন্ন ফোল্ডারে সাজিয়ে রাখি, তেমনি ভাবে একটা জাভা প্রোগ্রামের ক্লাসগুলো বিভিন্ন প্যাকেজে সাজিয়ে রাখা যায়। একই নামের ভিন্ন ভিন্ন ফাইল যেরূপ ভিন্ন ফোল্ডারে থাকতে পারে, তেমনি প্রয়োজনে একই নামের ভিন্ন ভিন্ন ক্লাস একাধিক প্যাকেজে থাকতে পারে। একটা ফাইল/ফোল্ডারে কয়েকশো ক্লাস একসাথে রাখার চেয়ে তাদের বিভিন্ন প্যাকেজে সাজিয়ে রাখাটা অনেক দিক থেকেই সুন্দর ও কার্যকর।
জাভা প্রোগ্রামে প্যাকেজ স্টেটমেন্ট একটি ঐচ্ছিক অংশ। সাধারণত ছোট প্রোগ্রামে প্যাকেজ বা প্যাকেজ স্টেটমেন্ট ব্যবহৃত হয় না বললেই চলে।
প্যাকেজ নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব ইনশা-আল্লাহ ।
ইমপোর্ট স্টেটমেন্টঃ জাভা তে প্যাকেজ স্টেটমেন্টের পরবর্তী স্টেটমেন্ট’ই ডিক্লিয়ার করা হয়ে থাকে ইমপোর্ট স্টেটমেন্ট। জাভার লাইব্রেরিতে প্রয়োজনীয় অনেক ক্লাস বা মেথড বিভিন্ন প্যাকেজে প্রিডিভাইন করা থাকে ।জাভার এই প্রিডিভাইন লাইব্রেরী প্যাকেজের এক বা একাধিক কোনো ক্লাস বা মেথড আমরা আমদের প্রোগ্রামে ব্যবহার করতে চাইলে সেই ক্লাসটি বা মেথডগুলো যা প্যাকেজে আছে তা ডিক্লিয়ার করা উপায় কেই ইমপোর্ট স্টেটমেন্ট বলা হয়ে থাকে। যেমনঃ-
import java.lang.Math;
এখানে, জাভা কম্পাইলারের lang (বিল্ট-ইন) প্যাকেজের অন্তর্গত Math ক্লাসের বিভিন্ন মেথড যেমন, sqrt(), pow(), log(), exp() প্রভৃতি মেথড ব্যবহারের সুযোগ করে দেয়।
ইন্টারফেস স্টেটমেন্টঃ জাভা ইন্টারফেস অনেকটা ক্লাস ইনহেরিটেন্সের মত যাতে এক ধরনের কতগুলো মেথড বর্ণনা করা হয়। জাভা ভাষায় মাল্টিপল ইনহেটেন্সের পরিবর্তে ইন্টারফেস প্রক্রিয়া ব্যবহৃত হয়। জাভা ইন্টারফেস ক্লাসে বাস্তবায়ন নিয়ম প্রয়োগ করা হয়। এর অর্থ হল আপনি ইন্টারফেসে ফাংশনের স্বাক্ষর ঘোষনা করতে পারেন এবং তারপরে ফাংশন স্বাক্ষরটি অনুসরণ করে বিভিন্ন ফাংশনে এই ফাংশন্টি বাস্তবায়ন করতে পারেন। এটি জাভা ভাষায় সংযোজিত একতি নতুন বৈশিষ্ট। ইন্টারফেস নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব ইনশা-আল্লাহ ।
তবে আপনি নিম্নলিখিত ওয়েবপৃষ্ঠায় একটি পরিষ্কার এবং বাস্তবসম্মত উদাহরণ দেখতে পারেন
http://www.csnotes32.com/2014/10/interface-in -java.html
ক্লাস ডেফিনেশানঃ ক্লাস জাভা অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রাম পদ্ধতির অন্যতম প্রধান বৈশিষ্ট। ক্লাস হল ব্যবহারকারী বর্ণিত এক বিশেষ ধরনের ডেটা টাইপ যা কতগুলো ভেরিয়েবল এবং সেই ভেরিয়েবলগুলো এক্সেস করার জন্য বর্ণিত কতগুলো মেথড (ফাংশন) ধারণ করে। মূলত অবজেক্ট ঘোষণার জন্য’ই ক্লাস ব্যবহৃত হয়। জাভা একটি পূর্ণাঙ্গ অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রাম পদ্ধতি বিধায় প্রতিটি জাভা প্রোগ্রামে এক বা একাধিক ক্লাস (ন্যূনতম একটি) অবশ্যই থাকে। সুতরাং জাভা প্রোগ্রাম গঠনে এটি একটি প্রয়োজনীয় অংশ।
ক্লাস নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব ইনশা-আল্লাহ ।
মেইন মেথড ক্লাসঃ প্রতিটা জাভা এপ্লিকেশন প্রোগ্রামে main() মেথড বর্ণনাকারী একটি ক্লাস অবশ্যই থাকে যেখান থেকে প্রোগ্রাম নির্বাহ শুরু হয়। একটি ছোট প্রোগ্রামে কেবল এ অংশটিই থাকে এবং যা প্রোগ্রামের নির্বাহযোগ্য সকল স্টেটমেন্ট ধারণ করে । main() মেথড বিভিন্ন ক্লাসের অবজেক্ট তৈরিপূর্বক তাদের মধ্যে সংযোগ স্থাপন করে । main() মেথডের শেষ প্রান্তে এসে প্রোগ্রাম নির্বাহ শেষ হয় এবং প্রোগ্রাম পয়েন্টার(কন্ট্রোল) অপারেটিং সিস্টেম ফেরৎ যায়। তবে ব্যতিক্রম হল, জাভা এ্যপলেট প্রোগ্রামে কোন main() মেথড থাকে না।
লেখার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, পরবর্তী টিউন পেতে সাথেই থাকুন.........
/image%2F2599357%2F20171129%2Fob_ea748f_s3.jpg)