আমার প্রথম জাভা প্রোগ্রাম ২য় খন্ড(Hello Java!)।
টিউন-১২.১ঃ এ পর্বে ভালোভাবে বুঝতে টিউন নাম্বার ১২ আগে পরে আসুন......
গত পর্বে উপরের প্রোগ্রামটি আমরা Run করে Output এ Hello Java ! লেখাটা দেখতে পেয়েছি। আজ জানব এই প্রোগ্রামের খুঁটিনাটি। গত পর্বে যারা বুঝে না বুঝে Run করেছেন তারা আজ বুঝে নিন।
প্রথমে আমরা package hellojava এই লাইন টা দেখতে পাচ্ছি; তাহল প্যাকেজ নেইম যা প্রজেক্টের নাম অনুসারে এসেছে, তারপর public class HelloJava এই লাইন টি যখন আমরা ক্লাস তৈরি করে নাম দেই সেই অনুসারে এসেছে (প্রতিটা প্রজেক্টের মিনিমাম একটা ক্লাস থাকতেই হবে)। এই কোড গুলো আমাদের হাতে লিখতে হয়নি(কারণ টা টিউন ১২ এর স্টেপ ৪ এ বলা আছে)।
ক্লাসের নামের পরে { সেকেন্ড ব্র্যাকেট (প্রোগ্রামিং এর ভাষায় একে curly braces) যা দিয়ে ক্লাসের বডি শুরু হয়েছে।
তারপর public static void main (String [] args) এই লাইন দিয়ে আমরা প্রোগ্রামের মেইন মেথড বা ফাংশন declare করেছি। আর curly braces দিয়ে মেথডের বডি কে ডিফাইন করা হয় আর তাই { দিয়ে মেথড শুরু হয়েছে...। আপাতত এতটুকু মনে রাখতে হবে যে প্রতিটি জাভা কোডে অবশ্যই একটা মেইন মেথড ( যাকে আমরা মেইন ফাংশন বলি) থাকতে হবে। পরবর্তীতে যখন মেথড নিয়ে লিখব তখন বিস্তারিত লিখা হবে। আর আরেকটি বিষয় মাথায় রাখতে হবে জাভা কিন্তু case sensitive মানে জাভা তে ছোট হাতের অক্ষর আর বড় হাতের অক্ষর একটা বড় ফ্যাক্টর । তাই public static void main (String [] args) লাইনে String এর S বড় হাতের হবে। আর মেইন মেথডের বডির ভিতরের System.out.println(“Hello Java !”) লাইন টা দিয়ে স্ক্রিনে Output দেখানো হয় (এই প্রোগ্রামের আউটপুটে Hello Java ! দেখানো হয়েছে)। এখানেও System এর S বড় হাতের হবে সাধারণত আউটপুটের জন্য System.out.println() ছাড়াও অন্য অনেক কিছু ব্যবহার করা যায়। তারপর শেষ দিকে }} দুইটি কার্লি ব্র্যাকেট আছে যা দিয়ে মেইন মেথড ও ক্লাস বডির শেষ বুঝানো হয়েছে।
.........প্রোগ্রামে কোনো কিছু না বুঝলে কমেন্টে প্রশ্ন করতে পারেন।
...........................
লেখার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, পরবর্তী টিউন পেতে সাথেই থাকুন........
/image%2F2599357%2F20171129%2Fob_ea748f_s3.jpg)