নেটবিন আইডি ডাউনলোড অ্যান্ড ইন্সটল প্রসেস ........
টিউন - ৬ঃ যারা জাভাতে নতুন অথবা বুঝতে পারছেন না যে জাভা প্রোগ্রাম করার জন্য কোন আইডি ব্যবহার করবেন এবং সেই আইডি কিভাবে ডাউনলোড এবং ইন্সটল করতে হয় মূলত তাদের জন্যেই এ পর্ব। আমার মনে হয় নতুন অবস্থায় জাভা প্রোগ্রাম করার জন্য নেটবিন আইডি বেস্ট। আমিও আমার আগামী টিউন গুলাতে জাভা কোডিং এর জন্য নেটবিন আইডি ব্যবহার করব। তবে নেটবিন ইন্সটল করার পূবে আপনার কম্পিউটারে অবশ্যই জাভা জেডিকে ইন্সটল করা থাকতে হবে না হলে আপনি জাভা প্রোগ্রাম করতে পারবেন না । তাই আগে আপনাকে জেডিকে ইন্সটল করতে হবে তারপর নেটবিন ইন্সটল দিতে হবে ।
স্টেপ বাই স্টেপ ডাউনলোড এবং ইন্সটল প্রসেস দেখুন........................
Step -1: প্রথমে Least version JDK ডাউনলোড করার জন্যে আপনি আপনার কম্পিউটার থেকে https://filehippo.com/download_java_development_kit/ এই লিংক টিতে যাবেন
step-1.1:

তারপর লাল বৃত্তের ডাউনলোড অপশন টিতে ক্লিক করে JDK টা ডাউনলোড করে নিবে
Step - 2: তারপর https://filehippo.com/download_netbeans/ এই লিংক টিতে গিয়ে সেইম ভাবে Least Version নেটবিন টা ডাউনলোড করে নিবে
step-2.1:

একেই ভাবে লাল বৃত্তের ডাউনলোড অপশন টিতে ক্লিক করলে নেটবিন সফটওয়্যার টিও ডাউনলোড হয়ে যাবে।
Step - 3: যদি ডাউনলোড কোন প্রব্লেম না হয়ে সফল ভাবে ডাউনলোড হয় তবে ডাউনলোড হবার পর নিচের ছবিতে লাল এবং নীল বৃত্তের মতো দু'টি সফটওয়্যার দেখতে পাবে

Step - 4: তারপর JDK টা আগে ইন্সটল করার জন্যে নীল বৃত্তের JDK সফটওয়্যার টির উপর ডাবল ক্লিক করুন তাহলে দেখবেন User Account Control নামে একটি window আসবে এবং এখানে Yes অথবা No এই দু'টো অপশন দেখতে পাবেন আপনি Yes অপশন টিতে ক্লিক করুন
তারপর Next অপশন এ ক্লিক করুন
তারপর Next ক্লিক করুন -
তারপর Next ক্লিক করুন -
তারপর Install ক্লিক করুন -
Complete হওয়ার পর Next ক্লিক করুন -
Complete হওয়ার পর Next ক্লিক করুন -
Complete হওয়ার পর Next ক্লিক করুন -
এরপর Finish করুন...... আপনার JDK ইন্সটল প্রসেস Completed.
Step - 5: তারপর নেটবিন ইন্সটল করার জন্যে ৩ নং স্টেপ এর নেটবিন সফটওয়্যার টির উপরে ডাবল ক্লিক করতে হবে তারপ্র এবার ও আপনি User Account Control নামে একটি window পাবেন এবং সেখানে Yes এবং No এর দু'টি অপশন পাবেন আপনি Yes অপশন টি ক্লিক করুন কিছু window আসবে সেগুলো Complete করুন-
Then Close it.
এখন ইন্সটল প্রসেস সফল হয়েছে কিনা যাছাই করতে আপনার কম্পিউটারের Command Prompt গিয়ে java লিখে Enter চাপুন যদি নিচের ছবিটির মতো আসে তাহলে আওপ্নার ইন্সটল Successful.
অন্যথা আপনাকে ইনভারন্মেন্ট ভেরিয়েবল ঠিক করতে হবে।এর জন্য আপনাকে “My computer” icon এর উপর রাইট ক্লিক করতে হবে।সেখান থেকে প্রপারটিজ এ ক্লিক করুন। তারপর বামপাশের সারি থেকে “Advanced system settings” e ক্লিক করুন। তারপর নিচের মত একটা উইন্ডো আসবে তাহতে “Environment variable” এ ক্লিক করুন। নিচের মত উইন্ডো থেকে path কে সিলেক্ট করুন।

এবার আপনি আপানার কম্পিউটারে যেখানে জাভা ইন্সটল দিয়েছেন ওই ফোলডারে ঢুকুন। তারপর Bin Folder এ ক্লিক করুন। এবার আপনার মাউস এর কার্সরটি নিয়ে নিচের ছবির মত জায়গায় একটি মাত্র ক্লিক করুন।

এখন পুরো URL টি কপি করে path এর একেবারে শেষে বসিয়ে দিন। এবার খালি ok প্রেস করে বেরিয়ে আসুন। এখন আপনার কম্পিউটার জাভা কম্পিটেবল হয়ে গেছে।
লেখার ভুল ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর জাভার পরবর্তী টিউন গুলো পেতে সাথেই থাকুন.......................
/image%2F2599357%2F20171129%2Fob_ea748f_s3.jpg)