Overblog All blogs Top blogs Jobs, Education & Studies
Edit post Follow this blog Administration + Create my blog
MENU
Advertising
Afjal Hossain

জাভা তে JRE, JDK, IDE বলতে কি বুঝায়??

January 20 2018 , Written by Easy Java Programming

টিউন - ৪ঃ

আগের পর্বে আমি জাভার JVM নিয়ে আলোচনা করছিলাম এ পর্বে আমি জাভার আরো তিনটি টার্ম নিয়ে আলোচনা করবো আর সেগুলো হল JRE, JDK, IDE । এখন সবার মনেই সুন্দর কিছু প্রশ্ন আসতে পারে যে, এগুলো কি, জাভা তে এগুলো কোথায় এবং কিভাবে থাকে, জাভা শিখার জন্য কি এগুলো জানা খুবেই প্রয়োজন ? সি শেখার সময় তো আমার এতো কিছু জানতে হয়নি তাহলে জাভাতে কেন ইত্যাদি ইত্যাদি প্রশ্ন।

আচ্ছা আমি যদি প্রশ্ন করি বেঁচে থাকার জন্য কি প্রয়োজন তাহলে  তুমি কি বলবে অবশ্যই খাদ্য । কারন তুমি আমি আমরা সবাই জানি বেঁচে থাকার জন্য খাদ্য টা পেলেই হলো খাদ্য টা কিভাবে তৈরি হলো বা খাদ্য টা খাওয়ার পর সেটা কিভাবে হজম হলো সেটা না জানলেও হবে। ঠিক তেমনি এগুলো না জানলেও তুমি জাভাতে প্রোগ্রাম লিখতে পারবা। তবে এইটুকু জেনে রাখো যে এগুলো জেনে রাখা প্রতিদিন  কার  দাঁত মজার মতোই important .

তাহলে চলো এবার জানা যাক JRE, JDK এবং IDE আসলে কি............

 

JRE : JRE এর পূর্ণরূপ হলো Java Runtime Environment । এটা  কে  একটি প্যাকেজ  বা সেট ও বলতে পারি। জাভাতে লেখা  অ্যাপলেট বা অ্যাপ্লিকেশন Run করতে যে সকল জাভা লাইব্রেরি, জাভা ভার্চুয়াল মেশিন এবং অন্যান্য উপদানগুলো প্রয়োজন সেগুলো JRE বা Java Runtime Environment সরবারহ করে। তবে জাভার  অ্যাপলেট বা অ্যাপ্লিকেশন Run করার জন্য কোন Compiler বা  Debugger JRE তে থাকে না । 

JDK : JDK এর পূর্ণরূপ Java Development Kit । যদি JRE কে একটা সেট হিসাবে ধরি তাহলে JDK হবে তার সুপারসেট ।  অর্থাৎ  JDK তে JRE এর সব উপাদান তো আছেই সাথে জাভার অ্যাপলেট বা অ্যাপ্লিকেশন Run হওয়ার জন্য যে Compiler এবং Debugger প্রয়োজন তাও থাকে এই JDK তে । তাহলে আমরা বলতে পারি যে জাভাতে JDK হলো এমন এক সেট যা JRE , Compiler , Debugger সরবরাহ করে থাকে।

IDE : IDE এর পূর্ণরূপ হলো Integrated Development Environment । এটি একটি সফটওয়ারজাভা অ্যাপলেট বা অ্যাপ্লিকেশন লিখার জন্য  Text Editor এবং সেই অ্যাপলেট বা অ্যাপ্লিকেশন Run করার জন্য JDK  সরবরাহ করে IDE . আধুনিক IDE গুলোতে একাধিক প্রগ্রামের সোর্সকোড লেখার পাশাপাশি কম্পাইল, ডিবাগিং, ভার্সন, কন্ট্রোল সিস্টেম সহ আরো অনেক সুবিধা থাকে। আবার IDE তে গ্রফিকাল ইউজার ইনটারফেস সমৃদ্ধ টুলস থাকার কারনে কোড লিখতে ও যেমন আরাম তেমনি কোনো ভুল হলে ধরতে ও সুবিধা ।

কয়েকটি সেরা IDE হচ্ছে :-

1) Netbeans  

2) Eclipse

3) Microsoft Visual Studio

4) Borland Developer Studio

5) Notepad ,Textpad

 

Advertising
Share this post
Repost0
To be informed of the latest articles, subscribe:
Comment on this post